শহীদ জিয়ার মাজার দেখলে আঃ লীগ ভয়ে ঝিমঝিম করে : আব্দুস সালাম

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

শহীদ জিয়ার মাজার দেখলে আঃ লীগ ভয়ে ঝিমঝিম করে : আব্দুস সালাম

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার দেখলে এখন আওয়ামী লীগ ভয়ে ঝিমঝিম করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দে‌খলে আওয়ামী লীগ ভয় পেত। এখন তাঁর মাজার দে‌খেও ভয় পায়। জিয়াউর রহমানের মাজার দেখলে তাদের (আওয়ামী লীগ) শরীর ভয়ে ঝিমঝিম করে। জীবিত জিয়াউর রহমানকে তারা দেখতে পারতো না। এখন শহীদ জিয়াউর রহমানের মাজারকেও তারা দেখতে পারে না।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট ২০২১) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ ‘বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছে এটা নিয়ে প্রশ্ন তোলে। জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছে যুদ্ধের ইতিহাস ঘেঁটে দেখেন। আপনারা কোথায় যুদ্ধ করেছেন? এ প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। জিয়াউর রহমানের যুদ্ধের ইতিহাস জানতে চান রৌমারীতে, কামালপুরের, সিলেটে, চট্টগ্রামে যান। তারপরে বলি জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন আপনাদেরকে কেন বলব? আপনাদেরকে জানানোর তো আমাদের কোনও দরকার নাই।

তিনি আরো বলেন, আমরা দেশের বিশৃঙ্খলা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পন্থায় দেশের সরকার পরিবর্তন হোক। জনগণের ভোটে সরকারের পরিবর্তন হবে। এই জন্য আগামীতে আমরা একটা নির্বাচন চাই। এই নির্বাচন কোনোভাবেই শেখ হাসিনার অধীনে হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে।

আব্দুস সালাম বলেন, করোনা মোকাবিলা করতে পারেন নাই। এখন ডেঙ্গু মোকাবিলা করতে পারছেন না। উন্নয়নের দোহাই দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। উন্নয়ন উন্নয়নের কথা বলে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চাইছেন কিন্ত কোনো লাভ হবে না। জনগণ এর জবাব দিবেই।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সেলিম মিয়া, সংগঠনের সহ-সভাপতি জিয়াউল হক আনোয়ার, অ্যাডভোকেট আব্দুর রহিম, মোস্তফা গাজী দুদু, মুক্তার আকুন্দ, মাসুদ প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট