১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না। যখন যে পরিমাণে টিকা আসবে সবাইকে নিবন্ধন করেই ধারাবাহিকভাবে টিকা নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে। সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাব। এ মাসেও কিছু টিকা আসবে।
এদিকে দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন মানুষ।
এর আগে গত ৭ আগস্ট সারা দেশে করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হয়। দেশের চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী টিকা প্রদান করেন। এই কর্মসূচিতে ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীও একযোগে টিকা প্রদান করেন।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরো জানানো হয়েছে, সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা নিবন্ধন চলতে থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D