১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১
ভারতের সাথে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশটির সাথে আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে। তবে এই মেয়াদের পর খুলে দেয়া হতে পারে স্থল সীমান্ত।
মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, ‘ভারতের সাথে সীমান্ত বন্ধের মেয়াদ মঙ্গরবার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এটা আরো বাড়ানো হলো। এতদিন যে নিয়মে চলছিল, ১৫ আগস্ট পর্যন্ত একই নিয়মে চলবে। যেহেতু আমাদের এখানে লকডাউন শিথিল করা হচ্ছে, ভারতেও সংক্রমণ অনেক কমে গেছে। আশা করা যাচ্ছে যে, এ সময়ের মধ্যে বিষয়টা পর্যালোচনা করে হয়তো পরেরবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি। আপাতত যেভাবে চলছে চলুক।’
এদিকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে। ভিসা সেন্টারগুলো ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের কথা ঢাকার ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।
ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির সাথে প্রথমে ১৪ দিনের জন্য সব ধরনের সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় দুই দিনের জন্য ১০ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।
বর্তমানে ভারতে আটকেপড়াদের সংখ্যা কমে যাওয়ায় দেশটি থেকে সপ্তাহে তিনদিন অর্থাৎ রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশীরা যথাযথ কাগজপত্র নিয়ে পাঁচটি বন্দর নিয়ে দেশে ফিরতে পারছেন। এক্ষেত্রে সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D