১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো তিন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।এই তিনজনের মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন। সোম ও মঙ্গলবার এই তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে।a
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। আর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডা. এএফএম শফিউদ্দিন পাতা।
এতে জানানো হয়, গতকাল (সোমবার) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ (শাফী)।
বিএমএ জানায়, ৫০ বছর বয়সী ডা. শামীম ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩২তম ব্যাচের শিক্ষার্থী। ডা. শফিউদ্দিন ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান। আর ৪৬ বছর বয়সী ডা. জাকিয়া রশীদ ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের কে-৫০ ব্যাচের শিক্ষার্থী।
এসব চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএমএ।
করোনায় গত বছরের ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশে প্রথম চিকিৎসক হিসেবে মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ।সেই থেকে এখন পর্যন্ত ১৮০ জন চিকিৎসকের প্রাণ কেড়েছে এই করোনাভাইরাস।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D