আপোষ বিরোধ নিষ্পত্তির পর মামলার চার্জশীট গঠন করে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

Manual3 Ad Code

গোলাপগঞ্জে আপোষে নিস্পত্তি হয়ে যাওয়া দুই পক্ষের একটি বিরোধকে পুণঃজিবিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রি প্রবাসী লামাচন্দরপুরের ফলিক উদ্দিন খান প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগীতা কামনা করেছেন। তিনি জানান গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগে মামলা দায়ের করা হয়। ফলিক উদ্দিন বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে ৮ সেপ্টেম্বর এই মামলা দায়ের করেন। (গোলাপগঞ্জ সিআর ১৯৩/১৬)। উক্ত মামলায় আরো ৬ জনকে আসামী করা হয়। এ অবস্থায় একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ পিপি, মফুর আলী এপিপি সামছুল ইসলাম, এপিপি এড. রুহুল আনা চৌধুরী মিন্টু, এড. লালা মিয়া, ব্যবসায়ী আফতাব মিয়া ও সিদ্দিকুর রহমান শায়েস্তার উপস্থিতি অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত ফলিক উদ্দিন খান তার দায়েরকৃত মামলাটি (নং সি আর ১৯৩/১৬) প্রত্যাহার করে নেওয়ার জন্য ৫ অক্টোবর আদালতে একটি আবেদন করেন। কিন্তু ২৭ অক্টোবর মধ্যস্থকারীদের সিদ্ধান্তকে উপেক্ষা করে গোলাপগঞ্জ থানা পুলিশ আপোষ মান্যকারীদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেন। এতে লামাচন্দরপুরের ফলিক উদ্দিন খান, ইসলাম উদ্দিন, লায়েক, মুজিব আহমদ, দিলোয়ার, আনোয়ার, সুহেল আহমদ, জালাল উদ্দিন, আবদুল জলিল এপু, জসিম উদ্দিন ও আবুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ অবস্থায় আদালতে নালিশ প্রত্যাহারের আবেদন করে চরম অনিশ্চয়তায় পড়েছেন আমেরিকা প্রবাসী ফলিক উদ্দিন খান। তিনি এ ব্যাপারে আপোষ ব্যক্তিত্ব ও প্রশাসন ও আদালতের সাহায্য কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code