১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। বুধবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে।
সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান টিটু বৃহস্পতিবার নয়া দিগন্তকে এসব তথ্য জানিয়েছেন।
টিটু জানান, এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। দ্বিতীয় দফায় এবার তিনি করোনায় আক্রান্ত হলেন। অথচ চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভারতের সেরাম কোম্পানির করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন। পরে দ্বিতীয় ডোজও নেন তিনি।
এমপির সহকারী টিটু আরো জানান, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার ‘দরিদ্র অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা নগদ অর্থবিতরণ’ করতে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে যান এমপি এমিলি। ঢাকায় ফিরে তার করোনা উপসর্গ দেখা দিলে ৬ জুলাই জাতীয় সংসদ মেডিক্যাল সেন্টারে তিনি নমুনা পরীক্ষা করতে দেন, পর দিন ৭ জুলাই বিকেল ৪টার দিকে উনার রিপোর্ট পজিটিভ আসে।
তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও জানান মাহবুবুর রহমান টিটু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D