প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি তদন্তে দুই কমিটি

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং-৭৭৭ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

Manual8 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ টেকনিক্যাল অফিসার ক্যাপ্টেন ফজলুল মাহমুদ চৌধুরীকে প্রধান করে চার সদস্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. হানিফ ও নিরঞ্জন রায়।

Manual5 Ad Code

অন্য কমিটিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দু’টি কমিটিকেই ১ ডিসেম্বরের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Manual3 Ad Code

রাশেদ খান মেনন বলেন, ‘এ ঘটনায় কারো অবহেলা থাকলে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code
Manual3 Ad Code