১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৪৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আট হাজার ৩০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে।
করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।
এর আগে, বুধবার (৩০ জুন) দেশে আরো ১১৫ জনের মৃত্যু হয়। এছাড়া শনাক্ত হয় আরো ৮ হাজার ৮২২ জন। দেশে এর আগে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত রোববার (২৭ জুন)। ওই দিন মৃত্যুর মিছিলে যোগ হয়েছিল আরো ১১৯ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D