২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬
দক্ষিণ সুরমা কলেজের মেধাবী ছাত্র মারুফ হুসাইন খানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সচেতন ছাত্র সমাজ দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা ২৭ নভেম্বর রোববার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ ডিগ্রী কলেজ সচেতন ছাত্র সমাজের প্রতিনিধি মুজিবুর রহমান খানের সভাপতিত্বে ও মুজাহিদ আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা কলেজের প্রতিনিধি মামুন আহমদ, সুমন আহমদ, মারুফ আহমদ, সাদেক আহমদ, মদন মোহন কলেজ প্রতিনিধি নাহিদ আহমদ, শাকিল আহমদ, তেতলী ইউনিয়ন ছাত্র প্রতিনিধি মোঃ শুভ, সালমান আহমদ, আবেদুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা কলেজ ছাত্র মারুফ হুসাইনের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবী জানান। বক্তারা আরো বলেন নিজ কলেজ গেইটের সামনে বহিরাগত সন্ত্রাসীরা যাতে আর এ ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না হয় এ ব্যাপারে প্রশাসনকে সোচ্চার হওয়ার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D