১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১
নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার।
বুধবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আবেদন জানান। একইসঙ্গে তার সঙ্গে থাকা দু’জন সফরসঙ্গী ও গাড়ি চালকের সন্ধ্যানও চাওয়া হয়।
সাবিকুন্নাহার বলেন, ‘আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। সে নিখোঁজ কেন? আমি শুধু তার সন্ধান চাই। তাকে যদি আমার কাছে এনে দিতে না পারেন, তাহলে আমাকে তার কাছে নিয়ে যান। আমি একজন স্ত্রী হিসেব জানি না আমার স্বামী কোথায়। আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করতেছি, আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিন। এর বেশি কিছু চাই না। আমি তাকে অনেক ভালোবাসি।’চারজন মানুষকে গাড়িসহ নিয়ে যাওয়া কোনো প্রাইভেট (ব্যক্তিগত) কাজ নয় জানিয়ে তিনি বলেন, ‘রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে বিকেল ৪টার দিকে তার সঙ্গে ফোনে কথা হয়। দুটি মোটরসাইকেল তাদের অনুসরণ করছিল। তিনি (ত্ব-হা) বলছিলেন, দোয়া করো যেন কিছু না হয়। এর ২০ থেকে ২৪ মিনিট পর ফোন করে জানান বাইকগুলো চলে গেছে।
’জিও পলিটিক্স নিয়ে কথা বলাই কাল হলো কিনা সন্দেহ ত্ব-হার স্ত্রীর।খুতবা ও বক্তব্যে জিও পলিটিক্স নিয়ে কথা বলতেন আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।
ফিলিস্তিন-ইসরাইস ইস্যুতে কথা বলতেন ত্বহা। তার স্ত্রী বলেন, ‘আমার মনে এখন অনেক কিছু মনে হয়। তিনি জিও পলিটিক্স নিয়ে কথা বলতেন। ইন্টারন্যাশনাল গোয়েন্দাদের বিষয় হতে পারে।
’ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে কী কথা বলতেন- এমন প্রশ্নে ত্ব-হার স্ত্রী সাবিকুন্নাহার বলেন, ‘সকল মুসলিম আল আকাসাকে ভালোবাসে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D