২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২১
সুনামগঞ্জ সদর উপজেলা আদার বাজারে সরকারি খাস খতিয়ানভুক্ত জমি চিহিৃত করতে গিয়ে অবৈধ দখলদার গ্রামবাসীর হামলায় এসিল্যান্ড, পুলিশ সহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার আদার বাজার সংলগ্ন এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত ২৫ একর জমি রয়েছে। সেখানে মুজিব বর্ষ উপলক্ষে ১৫ টি গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণের জন্য ৩০ একর জমি চিহিৃত করার জন্য সুনামগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফ আদনান দুই জন তহশিলদার, সার্ভেয়ার এবং পুলিশসহ দুপুরে ওই স্থানে যান। ভূমি অফিসের লোকজন সেখানে সরকারি জমি চিহিৃত করার কাজ শুরু করতেই, হরিনাপাটিসহ আশপাশের গ্রামের লোকজন দা, রামদা, লাটিসোটা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায়। তারা এসি ল্যান্ড আরিফ আদনান এবং পুলিশের সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকেও আক্রমণ করে। পুলিশ ও আনসার সদস্যরা আত্মরক্ষার্থে ১৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুলিশ ঘটনাস্হল থেকে পুরুষ মহিলাসহ ১০ জনকে আটক করেছে।
যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, সরকারি জমি চিহিৃত করার সময় একদল দখলদার বাধা দিয়েছে। তারা সহকারী কমিশনার ভূমিসহ পুলিশের সাব ইন্সপেক্টরের উপর হামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, অবৈধ ভাবে সরকারি জমির দখলদারদাররা সংঘবদ্ধ হয়ে সরকারি কমকর্তা কর্মচারীদের উপর হামলা করেছে। আত্মরক্ষার্থে পুলিশ ও আনসার ১৩ রাউন্ড গুলি ফাঁকা ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। যারা হামলা করেছে এদেরকে চিহ্নিত করে পরবর্তীতে আইনি ব্যবস্হা নেয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D