২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২১
হযরত শাহজালাল (র.)-এর লাকড়ি ভাঙা উৎসব আজ। প্রতি বছর হিজরি বর্ষের শাওয়াল মাসের ২৬ তারিখে এ উৎসব পালন করা হয়। উৎসব উপলক্ষে হযরত শাহজালাল (র.) দরগা শরীফ প্রাঙ্গণ থেকে বিপুল সংখ্যক
ভক্তের বর্ণাঢ্য মিছিল লাক্কাতুড়া চা বাগানে ছুটে যায়। এ মিছিলে সকল ধর্মের-বর্ণের-জাতির মানুষ এক কাতারে এসে মিলিত হয়। লাক্কাতোড়া চা বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে সংগ্রহকৃত লাকড়ি কাঁধে নিয়ে পুনরায় মিছিল সহকারে দরগা প্রাঙ্গণে এসে শেষ হয়। লাকড়ি ভাঙা উৎসবের ঠিক একুশ দিন পর এসব লাকড়ি দিয়ে হযরত শাহজালাল (র.)-এর বার্ষিক ওরস শরীফের শিরণি রান্না করা হয়। এটি প্রায় সাতশত বছরের অনন্য এক ঐতিহ্য।
প্রতি বছর ২৬ শাওয়াল লাকড়ি ভাঙার এই মিছিল ছুটে চলে হযরত শাহজালাল (র.) দরগা শরীফ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত লাক্কাতুরা চা বাগানে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D