শ্রীমঙ্গলে চা-বাগান রোড থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

শ্রীমঙ্গলে চা-বাগান রোড থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানের রাস্তার ওপর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুন) রাতে সাপটি উদ্ধারের পর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে।  এর ওজন ৯ কেজি।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব এ তথ্য নিশ্চিত করে জানান, ‘স্থানীয়রা সড়কের ওপর সাপটি দেখতে পেয়ে তাকে খবর দেন। তিনি সেখান থেকে অজগরটিকে উদ্ধার করে ফাউন্ডেশনে নিয়ে আসেন। ’

‘বন-বিভাগের সঙ্গে কথা বলে সাপটি লাউয়াছড়া অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলেও জানিয়েছেন সজল দেব।