৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬
সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সংবর্ধনা অনুষ্ঠান
Manual3 Ad Code
সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরাই এদেশের সম্পদ। তাদের মাধ্যমেই দেশের উন্নয়ন ও অগ্রগতি তরান্বিত হয়। এ জন্য নিজের অর্জিত জ্ঞানকে অবশ্যই দেশের কল্যাণে ব্যয় করতে হবে। তিনি বলেন যে সমাজে জ্ঞানীদের কদর করা হয় সে সমাজে জ্ঞানীজন বেশি জন্মায়। এ জন্য তাদেরকে যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করতে হবে।
তিনি গত ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের উদ্যোগে ৩৫তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অধিকারী ফাহমিদা ফেরদৌস ডেইজি’র সম্মানে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি আবু মালিহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফাহমিদা ফেরদৌস ডেইজি। বক্তব্য রাখেন, সাপ্তাহিক নকশী বাংলা সম্পাদক সালেহ আহমদ হোসাইন, রাখালগঞ্জ ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা জহুরুল আলম, শাহ পরান সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সহ সভাপতি বশির আহমদ, নিউ নেশন এর কুলাউড়া প্রতিনিধি ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক এর বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, লেখক ফারহানা বি. হেনা, সাপ্তাহিক অর্থ কালের মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, জিন্দাবাজার শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মানিক হোসাইন, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের শিক্ষার্থী ফারজানা ফেরদৌস সেইজী, বেলাল হোসাইন, রিহান মোস্তাকিম, জুনেদ মোঃ আব্দুল্লাহ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দি অ্যার্থ অফ অটোগ্রাম সম্পাদক আব্দুল কাদির জীবন। অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে ৩৫তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অধিকারী ফাহমিদা ফেরদৌস ডেইজী ও তার গর্বিত মাতা ফেরদৌস আক্তারকে ফুলের তোড়া প্রদান করেন অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তিManual3 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D