১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১
দক্ষিণ সুরমার উপজেলার দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুরে পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৩ এপ্রিল শুক্রবার দুপুরে সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী এপিপি এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর উদ্যোগে সিকন্দর পুর সহ বিভিন্ন স্হানে এ খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক যুবলীগ নেতা জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সদস্য জাহিদ হাসান, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, আওয়ামীগ নেতা পংকি মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক, গণদাবি পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বদরুজ্জামান কাবুল, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজান. দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হক প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য বিতরণকালে এডভোকেট শামীম আহমদ বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই এখন পর্যন্ত মানবেতার সেবায় নিয়োজিত রয়েছেন এপিপি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর। তিনি যে ভাবে নিঃসার্থে গরীব জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছেন। তাঁর মত সবাই বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন ও সাহায্য সহযোগিতায় এগিয়ে আসলে দরিদ্র পরিবারের মানুষ উপকৃত হতেন।
তিনি বলেন, মাবেতার ফেরিওয়ালা বদরুল ইসলাম জাহাঙ্গীরের মত সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিবর্গকে মানব কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। এপিপি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, দরিদ্র মানুষের সেবা ও মুখে হাঁসি ফুটাতে মানব সেবামূলক কাজ পরিচালনা করছি আগামীতেও চলমান থাকবে ইনশাআল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D