আগামী ২ বছরে হাওর এলাকায় ধান কাটার মেশিনের অভাব হবে না- হবিগঞ্জে কৃষিমন্ত্রী

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

আগামী ২ বছরে হাওর এলাকায় ধান কাটার মেশিনের অভাব হবে না- হবিগঞ্জে কৃষিমন্ত্রী

আগামী ২ বছরের মধ্যে হাওড় এলাকায় ধান কাটার মেশিনের কোন অভাব হবে না। কৃষিকে লাভজনক করতে আধুনিক যন্ত্রপাতির বিকল্প নেই। কৃষিমন্ত্রী ড, মোঃ আব্দুর রাজ্জাক শুক্রবার সকালে বানিয়াচঙ্গ উপজেলার আঞ্জন হাওরে হারভেষ্টার মেশিনের সাহায্যে ধান কাটা উৎসব উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন কৃষি যদি লাভজনক না হয় তা হলে কৃষকরা এ কাজ করবে কেন? তাই সরকার ২৫ টাকার সার ১২টাকায় ডিলারের মাধ্যমে বিক্রি করছে। পৃথিবীর কোথাও নেই ৯০টাকার ডিএপি সার ২৫ টাকায় বিক্রি করা হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার কারনে একমাত্র বাংলাদেশেই তা সম্ভব হয়েছে।
তিনি বলেন, হাওড় এলাকায় ধান কাটার মেশিন সরবরাহ বাড়ানোর দাবি উঠেছে। আগামী ২ বছরের মধ্যে হাওড়ে ধান কাটার মেশিনের অভাব থাকবেনা জানিয়ে তিনি বলেন, ২৮ লাখ টাকা দামের এ মেশিন কৃষকের নিকট থেকে ৭ লাখ টাকা নেয়া হচ্ছে। বাকি টাকা সরকার ভুতর্কী দিচ্ছে। হাওড় এলাকায় কৃষকরা একটি মাত্র ফসল ফলান। এর উন্নয়ন করতে হলে উন্নত জাতের ধান আবাদ করতে হবে। নতুন উদ্ভাবিত ব্রি- ৮৯ জাতের ধান আবাদ করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান মন্ত্রী । তিনি জানান, এই ধান একরে ২টন বেশী উৎপাদন হবে। শীঘ্রই এই জাতটি কৃষকের নিকট পৌছানো হবে।
অনুষ্টানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। বক্তব্য রাখেন এডঃ মোঃ আবু জাহির এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড ২) ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, কৃষি গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী,হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, , বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট