করোনা সচেতনতা : নবীগঞ্জে মাইক হাতে ইউএনও

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

করোনা সচেতনতা : নবীগঞ্জে মাইক হাতে ইউএনও

করোনাভাইরাস প্রতিরোধে নবীগঞ্জ পৌর এলাকায় সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন । এসময় মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থবিধি রা মানায় ৫ জনকে ৯০০ টাকা অর্থদন্ডও করেন তিনি।

জানা যায়,গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে নবীগঞ্জ পৌর শহরতলীর বিভিন্নস্থানে মাইক ও লিফলেট হাতে নিয়ে সচেতনতামূলক প্রচারণা করেন এবং বিনামূল্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থবিধি না মানায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫ জনকে ৯শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

নবীগঞ্জ থানার এসআই আমির হামজার নেতৃত্বে একদল পুলিশ উক্ত অভিযানের প্রসিকিউশনে সহায়তা করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট