১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১
সিলেট সদর উপজেলার শিবেরবাজারের মানসিনগরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাস্তায় প্রতিবন্ধক খুটি পুঁতা ও খুটি উপড়ে ফেলা নিয়ে গ্রামের জামাল মিয়া(৪০) ও আনিছ মিয়া(৫০)-র পক্ষের লোকজনের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। এতে জামাল মিয়ার পক্ষের ১৫ জন এবং আনিছ মিয়ার পক্ষের ১১ জন লোক আহত হয়েছেন। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
জামাল এর পক্ষের জামাল মিয়া(৪০), ২। আখলাই মিয়া(৪৫), ৩। সাচ্চা মিয়া(৩৫), ৪। ফুল মিয়া(৩০), সর্ব পিতা-মৃত জমশেদ মিয়া, ৫। রেদন মিয়া(৩০) পিতা-মৃত হাবিব উল্লাহ, ৬। মনোয়ার হোসেন(২৫), ৭। আনোয়ার হোসেন(২০) উভয় পিতা-আফতাব আলী, ৮। সৈয়দ মিয়া(৪০), পিতা-মৃত জমশেদ মিয়া, ৯। শায়েস্তা মিয়া(২৮), পিতা-মৃত জমশেদ মিয়া, ১০। শিরিনা বেগম(২৫) স্বামী- সৈয়দ মিয়া, ১১। রুপিয়া বেগম(৩৪) স্বামী- আবুল হোসেন, ১২। বিলকিছ(১৪), পিতা- জামাল মিয়া, ১৩। আনছার(৪৫) পিতা-মৃত দুরমন খান, ১৪। রংফুল নেছা(৪০) স্বামী-রেদন মিয়া, ১৫। সোনিয়া(১৩) পিতা- সাইচ্চা মিয়া আহত হয়েছে।
এছাড়া, আনিছ মিয়ার পক্ষের ১। রফিকুল ইসলাম(২২), ২। হোসাইন(১৬), ৩। সাইদ(১১), ৪। আফজাল(২০), ৫। সাবিনা বেগম(১৪), সর্ব পিতা-আনিছ মিয়া, ৬। আনিছ মিয়া(৫০), ৭। সাবুল মিয়া(৩২) উভয় পিতা-মৃত বশির মিয়া, ৮। নজরুল(১৬) পিতা- মাহফুজ আলী,৯। নুরুল আমিন(৩৫), পিতা-কালা মিয়া, ১০। হুসনে আরা(৩০) পিতা-মৃত আলী আহমদ, ১১। নেওয়াবুন নেছা(৫০) স্বামী-মৃত আলী আহমদ আহত হয়েছে।
খবর পেয়ে শিবের বাজার পুলিশ ফাড়ি’র ইনচার্জ এসআই রিপটন পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ফোর্স সহ মানসীনগরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এসএসপি’র অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D