১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে আহত বাংলাদেশী নাগরিককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে ১২৬৪ নং মেইন পিলারের কুলুমছড়ার পার সংলগ্ন ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিতে আহত আশিক (২৮) কুলুমছড়ার পার গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, আহত আশিকসহ ৪ জন মঙ্গলবার বিকেল ৪ টার দিকে ১২৬৪ নং মেইন পিলারের কাছে গেলে ভারতীয় খাসিয়া তাদেরকে লক্ষ্য করে গুলি ছ্ুেড়। এতে আশিক গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন। সতীর্থরা বাড়িতে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে দ্রæত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ওসমানী মেডিকেল স্থানান্তর করা হয়। তার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে।
সিলেট বিজিবি(৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে: কর্নেল জামিল জানান, আহত বাংলাদেশী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নং ওয়ার্ডে ভর্তি রয়েছে। সীমান্ত অতিক্রম করায় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D