আজমিরীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষের মামলায় আসামী ৪ শতাধিক

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২১

আজমিরীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষের মামলায় আসামী ৪ শতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের দু’টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় চার শতাধিক মানুষকে আসামী করা হয়েছে।
সোমবার আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে, মামলার কোনো আসামী এখনও গ্রেফতার হয়নি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, পুলিশ অ্যাসল্ট মামলায় ২৩-২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামী করা হয়েছে। কোনো নিরপরাধ মানুষ যেন মামলায় হয়রানি না হয়, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে রোববার বেলা সাড়ে ১১টায় প্রায় এক হাজার নেতাকর্মী হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের ঝিংড়ী এলাকায় পিকেটিং করতে আসেন। তারা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ওসিসহ ১০ পুলিশ সদস্য এবং হেফাজতে ইসলামের কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় হেফাজতের কর্মীরা আজমিরীগঞ্জ থানা পুলিশের ব্যবহƒত দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ সময় ওসির ব্যবহৃত পিকআপ ভ্যানটিও ভাংচুর করা হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট