১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২১
সাহেদ আহমদ : দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। তাদের যথাযথ সম্মান প্রদান করতে হবে। তাহলেই জাতি হিসেবে আমরা সম্মানিত হবো। তারা সুখি সমৃদ্ধ সোনার বাংলার জন্যে জীবন বাজী রেখে যুদ্ধ করে পাকিস্থানীদের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিলেন। তিনি সিলাম তথা বাংলাদেশের গর্বিত সন্তান ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের ডীন অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী ড.আবদুল মুক্তাদির,শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক গৌছ আলী,শহীদ বীর মুক্তিযোদ্ধা মো.বাবুল মিয়া,শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আাজিজসহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন,তাদের জীবনের বিনিময়ে আমরা মহান স্বাধীনতা পেয়েছি। লাল সবুজের পতাকা পেয়েছি। তাদের অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। তিনি অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী ড.আবদুল মুক্তাদিরের নামে দক্ষিণ সুরমা উপজেলা মিলনায়তনের নাম করণ প্রক্রিয়াধীন উল্লোখ করে বলেন, পর্যায় ক্রমে শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক গৌছ আলী,শহীদ বীর মুক্তিযোদ্ধা মো.বাবুল মিয়া,শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আাজিজসহ সকল বীর শহীদদের নামে রাস্তার নাম করণ ও স্মৃতি সৌধ নির্মাণ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধার যথাযথ মূল্যায়ন ও সম্মান দেয়ার জন্য কাজ করছেন। সম্মানীবৃদ্ধিসহ গৃহ নির্মাণ, ভ‚মি প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরী,ব্যবসাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রধান করছেন। এই কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ প্রেমিক হয়ে কাজ করতে হবে।
তিনি শনিবার রাত সাড়ে ৮টায় দক্ষিণ সুরমার সিলাম শেখ পাড়াস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা গৌছ আলী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক গৌছ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলাম শহীদ বুদ্ধিজীবী ড.মুক্তাদির একাডেমীর সভাপতি,বিশিষ্ট সমাজসেবী মুদাব্বির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী ও সমাজসেবী মো.কবির উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী,বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আব্দুল কাইয়ূম মাস্টার, চকের বাজারস্থ সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. ফজলু মিয়া,সিলেট জেলা যুব লীগের সাবেক সহ সভাপতি মিসবাহ উদ্দিন, সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল,সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ খলিলুর রহমান রাজা,সিলাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯নংওয়ার্ড সদস্য মো.সাদিক মিয়া।
শুরুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ল্যান্স নায়েক গৌছ আলী স্মৃতি সংসদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন- শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ফ্রান্স প্রবাসী মো. পারভেজ আহমদ বাদল ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক মো.আব্দজ জহুর,সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন,দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি সিলাম ইউনিয়ন শাখার সভাপতি শাহ ওলিদুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মন্তজির আলীর সন্তান বিশিষ্ট ব্যান্ড সঙ্গীত শিল্পী আলী রুবেল, সাংবাদিক সুলতান সুমন,মোহাম্মদ নূরুল ইসলাম,আহমদুর রহমান সাদেক,এম সারওয়ার হোসেন সৌরভ ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- হাফেজ মো. আব্দুস সামাদ আজাদ,দোয়া পরিচালনা করেন-হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D