সুনামগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১

সুনামগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আলফাত ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি নাদের আহমদ প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট