২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২১
বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনা ভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ২৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮২ লাখের বেশি মানুষ।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫০৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৫৯৮ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৪ হাজার ৩৪৬ জন। এতে আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ১৪৯ জন।
মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৮০১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৮ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৩২৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ১৪৭ জন।
রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। আর ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জন।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৫ জন নারী। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D