২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২১
সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত। সোমবার (২৯ মার্চ) বাদ মাগরিব থেকে সিলেটের বিভিন্ন মসজিদে চলে মিলাদ ও দোয়া মাহফিল।
সোমবার দিবাগতরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় রাতভর নামাজ আদায়, জিকির, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া, ওয়াজ, নফল ইবাদত-বন্দেগি, মিলাদ মাহফিলসহ প্রার্থনা করেন। অনেকে শবে বরাত উপলক্ষে নফল রোজাও রাখেন।
শবে বরাতের পবিত্রতা রক্ষায় সহিংস ঘটনা এড়াতে সিলেট মহানগরী জুড়ে কঠোর নিরাপত্তা গড়ে তুলে পুলিশ।
এদিকে, করোনা মহামারি উপেক্ষা করে সিলেটের বিভিন্ন মসজিদে জড়ো হয়েছেন মুসল্লিরা। রাতব্যাপী কবর জিয়ারতের জন্য সিলেটের দুই ওলির মাজারে মানুষের উপচেপড়া ভিড় করেন। সন্ধ্যা থেকে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) মাজারে নামাজ পড়া ও জিয়ারত করতে আসেন অনেকেই।
এশার নামাজ আদায়ের পর লোকজন দলে দলে গিয়ে হযরত শাহজালাল (র.), শাহপরান (র.)সহ বিভিন্ন অলীদের মাজার ও কবর জিয়ারত করছেন। শবে বরাত উপলক্ষে মসজিদ ও মাজারগুলোর সামনে বসেছে আতর, টুপি, সুরমা, জায়নামাজ, তসবিহ, ধর্মীয় বই-পুস্তিক, আগরবাতি, মোমবাতি, ফুলঝরির পসরা। স্থানীয় দোকানগুলোর পাশাপাশি ভাসমান দোকানিরা এসব উপকরণ নিয়ে বিক্রির জন্য বসেছেন। এশার নামাজ আদায়ের পর বিভিন্ন মসজিদে মুসল্লিরা রাত জেগে এবাদত বন্দেগীর করার ফজিলত নিয়েও খতিবগণকে বয়ান পেশ করতে শোনা যায়। শবে বরাতের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি খতমে কোরআন, মিলাদ, কিয়াম, জিকির, তাহাজ্জুতসহ বিভিন্ন ধরনের নফল নামাজের ফজিলত সম্পর্কে বয়ানে উল্লেখ করা হয়।
ফজর নামাজের শেষে আখেরি মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্বের সকল মানুষকে মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি দেওয়ার জন্য ও অসুস্থদের শিফা দান করার জন্য প্রার্থনা করা হয়। সিলেটসহ গোটা মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D