গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ জন, এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১৭ হাজার ২২৯ জন।
একই সময়ে কোন মৃত্যু হয়নি। তরে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯ জন, এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ হাজার ৬৬ জন।
সোমবার (২৯ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোানা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ৬১১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪১ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৯৯৮ জন রয়েছেন।
এছাড়া মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন।
তাছাড়া সুস্থ হয়েছেন সিলেট জেলার ৯ হাজার ৯২০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৪ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৩ জন।
বর্তমানে করোনা আক্রান্ত ৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

