১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২১
দোয়ারাবাজারে বিনা পরোয়ানায় মুক্তিযোদ্ধা সন্তানকে গ্রেফতারের ঘটনায় বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম। এরই মধ্য দিয়ে ৭২ ঘন্টার মধ্যেই অবসান হলো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ প্রশাসনের মধ্যে বিরাজমান অনাকাংখিত বিষয়টি। রবিবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রা ভবনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় দোয়ারাবাজার থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম তার বক্তব্যে নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা সন্তানকে আটকের বিষয়ে দু:খ প্রকাশ করে উপস্থিত মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে তাদের সাথে করমর্দন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার মনফর আলী, বীর প্রতীক আব্দুল হালিম, বীর প্রতীক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, জমির আলী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D