১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
হরতাল চলাকালে হেফাজত, শ্রমিক ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও তিন দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সিলেটে। আজ রোববার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বন্দরবাজারস্থ কামরান চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে ১০/১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন ছাত্রলীগ কর্মী। ঘটনার সময় ৪ কিশোরকে আটক করে পুলিশ। থমথমে অবস্থা বিরাজ করছে সিলেটে। দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্ট ঘুরে সাড়ে ১২টার দিকে বন্দরবাজারস্থ কামরান চত্বরে এসে জড়ো হন। এসয় সিলেট বিভাগীয় ডাকঘরের সামনে থাকা কয়েকজন হেফাজত নেতাকর্মীকে দেখে ছাত্রলীগ ধাওয়া দেয়। তখন হেফাজত নেতাকর্মীরা দৌঁড়ে সিটি সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। ছাত্রলীগের ধাওয়ায় সিটি মার্কেটের ব্যবসায়ী ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে নিয়ে যান কামরান চত্বরের দিকে। পরে ছাত্রলীগ আবারও সংঘবদ্ধ হয়ে হেফাজত নেতাকর্মী এবং ব্যবসায়ীদের ধাওয়া করলে সংঘর্ষ বাঁধে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিস্ফোরণ ঘটায় অন্ততঃ ১৫টি ককটেল। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আহত হয়েছেন ৫ জন। এর মধ্যে দু’জন ছাত্রলীগ কর্মী।
এছাড়া হরতাল সমর্থনকারী চার কিশোরকে আটক করে পুলিশ। আটককৃতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D