১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১
স্বাধীনতার রজতজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বের করা বিক্ষোভ মিছিল থেকে শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যববহৃত ১৫টি মোটর সাইকেলও জব্দ করা হয়।
শনিবার দুপুরে নগরীর নয়াসড়ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।
আটককৃতরা হলেন- জুয়েল আহমদ (২০), জুনেদ আহমদ (২২), মো. মিজানুর রহমান মুন্না (২১), মো. খায়রুল হাসান (২৪), মো. মাজহারুল ইসলাম (২০), মো. তোফায়েল আহমদ (২১), মো. হাফিজুর রহমান (২০), আলী মর্তুজা (২৩), নাজিম উদ্দিন রেজা (২৫), মাহবুবুর রহমান (২১), মো. জাহিদুল ইসলাম (২৩), তাহের আহমদ (২২), মো. মোজাহিদুল ইসলাম ও মো. সাইদুর ইসলাম (২২)।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর এবং ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোদীবিরোধী কর্মসূচিতে সহিংসতায় প্রাণহানীর ঘটনার প্রতিবাদে নয়াসড়ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এসময় পুলিশ তাদের বাঁধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং ১৪ জনকে আটক করে। এসময় জামায়াত-শিবির নেতাকর্মীদের ফেলে যাওয়া ১৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D