গোলাপগঞ্জে ১০টি প্রতিষ্ঠানে জরিমানা, আটক ১

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

Manual3 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। ওই সময় ৩টি মোটরসাইকেলসহ ১জনকে আটক করা হয়।
রোববার এই ভ্রাম্যমান অভিযান করে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মৌরিন করিম। তার নেতৃত্বে অংশ গ্রহন করেন উপজেলার ভূমি অফিসের নাজির সিরাজুল ইসলাম ও গোলাপগঞ্জ থানার এ এস আই জাকির হোসেন।
বিকেলে ৩টি ডিপার্টমেন্টাল স্টোর, ৩টি রেস্টুরেন্ট, ১টি ফার্মেসী, ৩টি চালের দোকান, ৩টি মোটরযান, ১ জন ভুয়া ডাক্তারকে জরিমানা প্রদান করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত গোলাপগঞ্জ বাজারের চৌমুহনীস্থ বনফুল এন্ড কোম্পানী কে ৫ হাজার টাকা, মুহিবুর রহমান এন্ড সন্স কে ৩ হাজার টাকা, আলী স্টোরকে ৩ হাজার টাকা, সনি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা ও আরো ২টি রেস্টুরেন্টকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা, আহমদ খান রোডের চালের দোকান এম বাছিত ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও আরো দুটি চালের দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা, আয়েশা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ৩টি মোটরযান (টলি) কে ৫শ টাকা করে ১৫০০ শ টাকা এবং ওয়ারিছ উল্লাহ বিপণীর ডাক্তার পরিচয়দানকারী এইচ এম দেলওয়ারকে ২০ হাজার টাকাসহ মোট ৫১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
মেয়াদ উত্তীর্ণ মালামাল ও ফার্মেসীর লাইসেন্স না থাকা ও ভুয়া সার্টিফিকেটে ডাক্তার পরিচয়দান, রোড পারমিট-বিহীন গাড়ি চলানো, চালের বস্তায় পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code