গত ২৪ ঘন্টায় সিলেটে মৃত্যু নেই, নতুন শনাক্ত ৬৪, সুস্থ হলেন ৪৭ জন

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

গত ২৪ ঘন্টায় সিলেটে মৃত্যু নেই, নতুন শনাক্ত ৬৪, সুস্থ হলেন ৪৭ জন

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন, এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১৬ হাজার ৯৮১ জন।

একই সময়ে কোন মৃত্যু হয়নি। তরে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭ জন, এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ হাজার ৯৮৮ জন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোানা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ৪০০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭১ জন, হবিগঞ্জে ২ হাজার ২৬ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৯৮৪ জন রয়েছেন।

এছাড়া মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন।

তাছাড়া সুস্থ হয়েছেন সিলেট জেলার ৯ হাজার ৮৪৩ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৪ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২২ জন।

বর্তমানে করোনা আক্রান্ত ৪৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট