বিয়ানীবাজার সীমান্তে একটি বাঙ্কার অপসারণ করেছে বিএসএফ

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

বিয়ানীবাজার সীমান্তে একটি বাঙ্কার অপসারণ করেছে বিএসএফ

সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় ২শ’ বছরের পুরনো মসজিদের পাশে নতুন মসজিদ নির্মাণ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর বিএসএফ একটি বাঙ্কার অপসারণ করেছে। দুটি বাঙ্কার এখনো বিদ্যমান আছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় সুতারকান্দি আইসিপি’তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন-৭ বিএসএফ’র অধিনায়ক বি এস মিনহাজ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট