১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
সিলেটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী কর্মসূচি ভন্ডুল করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ নারী কর্মীসহ ৭ জনকে আটক করেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কথা রয়েছে।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে ও কালো পতাকা মিছিল করতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা লাঠিচার্জ করে ও ৭ জনকে আটক করে নিয়ে যায়।
কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বেশ কয়েকজনকে আটক করেছে। এর প্রতিবাদে পরবর্তী কর্মসূচি আসবে।
এ ঘটনায় ৭ জনকে আটকের কথা স্বীকার করেছেন কোতয়ালী মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ । তিনি জানান, কোন অনুমতি না নিয়েই এ সংগঠনের কর্মীরা রাজপথে মোদী বিরোধী ও সরকার বিরোধী কর্মসূচি পালন করছিল। এ কারণে তাদের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে বলে জানান ওসি।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D