কোয়ারেন্টিন: ব্রিটানিয়া হোটেলের সাথে চুক্তি বাতিল

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২১

কোয়ারেন্টিন: ব্রিটানিয়া হোটেলের সাথে চুক্তি বাতিল

প্রবাসীদের কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত নগরীর আম্বরখানা এলাকার হোটেল ব্রিটেনিয়ার সাথে চুক্তি বাতিল করেছে প্রশাসন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ৯ প্রবাসী হোটেল ছেড়ে বাড়ি চলে যাওয়ার ঘটনায় এ হোটেলের সাথে প্রশাসনের চুক্তি বাতিল করা হয়। এ কারণে সোমবারও লন্ডন থেকে আসা কোন যাত্রীকে হোটেল ব্রিটানিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়নি।
রোববার রাতেই হোটেল ব্রিটানিয়ার সাথে চুক্তি বাতিল করা হয় বলে জানান সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা, কোভিড-১৯ সেল, মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব। সেখানে কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের ওই রাতেই অন্য হোটেলে নিয়ে আসা হয়। এছাড়া, সোমবার দেশে আসা প্রবাসীদের কাউকে হোটেল ব্রিটানিয়ায় রাখা হয়নি।
রোববার সকালে হোটেল ব্রিটেনিয়ার কোয়ারেন্টিনে থাকা ৯ প্রবাসী হোটেল থেকে বেরিয়ে যান। দুপুরে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে গিয়ে তাদের পায়নি। এরপর শুরু হয় তোলপাড়। পরে জানা যায়, ওই প্রবাসীরা কাউকে কিছু না বলেই জকিগঞ্জে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। প্রায় ১০ ঘন্টা পর তারা আবার হোটেলে ফিরে আসে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট