“মাক্স পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ”এসএমপি’র উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

“মাক্স পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ”এসএমপি’র উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন

সাহেদ আহমদ :: কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে ২১ শে মার্চ রবিবার দেশব্যাপী করোনার সংক্রমণ প্রতিরোধে দেশের সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলায় মাক্স পরায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য এসএমপির বিভিন্ন ইউনিট কর্তৃক জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সকাল ১০:০০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বরে নগরবাসীর মাঝে মাস্ক বিতরণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা সহ এসএমপির অন্যান্য পুলিশ সদস্যগণ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট