১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
গোলাপগঞ্জের লক্ষীপাশা মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সদ্য প্রয়াত ফাতেমা খাতুন চৌধুরীর স্মরণে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরিফ কাদেরের সঞ্চালনায়, আব্দুর রহিম চৌধুরীর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হক লক্ষীপাশী। স্বাগত বক্তব্য রাখেন আজহার চৌধুরী।
সভায় সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন ফাতেমা খাতুন চৌধুরী ছিলেন একজন মহিয়সী নারী। ভবিষ্যত প্রজন্মের কাছে উনার কীর্তি তোলে ধরা প্রয়োজন। তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এরকম কীর্তিমান ব্যক্তিদের যথাযথ সম্মান জানানো সকলের দায়িত্ব।
সভায় বক্তারা বলেন ফাতেমা খাতুন চৌধুরী ছিলেন লক্ষীপাশার বেগম রোকেয়া। একজন পরহেজগার মহিলা।যিনি দীর্ঘ ২৪বছর বিনামূল্যে শিক্ষা সেবা দিয়ে গেছেন।এলাকার শিক্ষা বিস্তারে রয়েছে তার বিরাট ভূমিকা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এর এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম কিবরিয়া ওয়েছ, লক্ষীপাশা মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, গোলাপগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি জসিম উদ্দিন,বিদ্যালয় মেনেজিং কমিটি সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী,ডা.মুহিত আহমদ চৌধুরী,সামছুল ইসলাম চৌধুরী,মিজানুর রহমান চৌধুরী নবিদ,আফতাব উদ্দিন হাছনু মিয়া,বশির উদ্দিন মেম্বার, আব্দুল ওয়াদুদ চৌধুরী, মাষ্টার মোহাম্মদ আলি, মাওঃ নোমান উদ্দিন, শাহজাহান আহমদ টিপু, আলম চৌধুরী, খসরু হোসেন চৌধুরী, এনাম উদ্দিন খান, সামাদ আহমদ, আজহার মোস্তফা চৌধুরী, আছাদুর রহমান চৌধুরী, আকিবুর রহমান চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D