৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৭৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৮৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৮৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ কোটি ৮৫ লাখ ২৮ হাজার ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ লাখ ৭ হাজার ৭৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৪৭৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৩৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D