আজ করোনার টিকা নেবেন বাইডেন দম্পতি

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

আজ করোনার টিকা নেবেন বাইডেন দম্পতি


যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন সোমবার (২১ ডিসেম্বর) প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন। রবিবার (২০ ডিসেম্বর) জো বাইডেনের প্রেস সচিব জেন প্যাসাকি এ খবর জানিয়েছেন।

এছাড়া নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে টিকা নেবেন।

এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) টিকা নিয়েছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে করোনার প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে।

চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরই মধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৫৭৯। মৃত্যু হয়েছে তিন লাখ ২৪ হাজার ৮৬৯ জনের।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট