২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
বৈশ্বিক মহামারি করোনার (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে জনপদ থেকে জনপদে। বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
কোভিড-১৯ নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৭ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ০১ হাজার ৮৮ জনের। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ১০৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ২ হাজার ৭৫০ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ২৭ হাজার ২৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৬৬২ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৮ লাখ ৩৬ হাজার ৩১৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৪৫৩ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৫ লাখ ৯৭ হাজার ৭১১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৮৯৩ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ৫১ হাজার ৩৭২ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭ হাজার ৫৬৭ জন।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৮৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।
এই শীতে দেশে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে আসছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারও নানা উদ্যোগ নিয়েছে। কঠোরতা আরোপ করা হয়েছে মাস্ক পরিধান নিশ্চিত করতে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D