২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত পুরো বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে অদৃশ্য এই ভাইরাসটিতে। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৯২ লাখ এবং মৃত্যু ১৫ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৭৯ লাখ পার।
গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৬০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৪৭২ জন। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।
করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৬১২ জনের। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার ১৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৪২ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৬৯৮ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৭ লাখ ৬২ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৩৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৭ লাখ ৩০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩২ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৫ লাখ ৪১ হাজার ১৯৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৭১৮ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ২৪ হাজার ২১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫৬ হাজার ৬৪৮ জন।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৩০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D