২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬ হাজার ৯০৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২০২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৬ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৫৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১ হাজার ১৯৪ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ লাখ ৫১ হাজার ৫৯৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ২৫২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৯০৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D