১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
ওসমানীনগরে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পর পুলিশের হস্তক্ষেপে ফের ঘরে ফিরতে পারলেন দুই বাকপ্রতিবন্ধী। গতকাল মঙ্গলবার দিনের কোনো এক সময় তাহিরপুর গ্রামের লিচু এবং খালিস মিয়া নামের বাকপ্রতিবন্ধী দুই সহোদরকে তাদের চাচা মাসুক উদ্দিন এবং তার সহযোগীরা বসতভিটা থেকে তাড়িয়ে দেন। পরে বাকপ্রতিবন্ধী দুই ভাই পার্শ্ববর্তী একটি গ্রামে তাদের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।
এ খবর পেয়ে মঙ্গলবার রাতে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই বাকপ্রতিবন্ধীকে নিজ ঘরে ফিরিয়ে দেন।
এদিকে এ ঘটনায় আজ বুধবার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম পরিদর্শন করেছেন। এ সময় ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতোয়ার রহমান এবং ওসমানীনগর অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তাদের দুইজনকে উপহারসামগ্রী হিসেবে নতুন লুঙ্গী, পাঞ্জাবী তুলে দেন।
গতকাল রাতে এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি মামলা করা হয়েছে। এবং ওই বাড়িতে অবস্থানকারী কাদের মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D