১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
সিলেটের গোলাপগঞ্জ থেকে মানবপাচার মামলার এজাহারনামীয় পলাতক আসামী বাবুল আহমদকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৯। উপজেলার মহেষপুর গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র বাবুল গত ফেব্রæয়ারিতে এসএমপি’র বিমানবন্দর থানায় দায়ের করা মামলার (নং-১৪/৩৯, তারিখ-১৩/০২/২০২০ ) আসামী।
র্যাবের মিডিয়া অফিসার ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে ওই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে অর্গনাইজড ক্রাইম (টিএইচবি) সিআইডি,- ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D