২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬
সিলেটের দলদলি চা-বাগানে জাহাঙ্গীর আলম (১৮) নামের এক তরুণকে গলা কেটে হত্যার দায়ে একজনকে ফাঁসি ও সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত শরিফ উদ্দিন (৩৫) সিলেট নগরের কলবাখানি এলাকার বাসিন্দা।
যাবজ্জীবন কারাদন্ড পাওয়া ৭ জন হচ্ছেন, সিলেট নগরের খাসদবির এলাকার বাসিন্দা ইকবাল মিয়া, গুলজার, গোয়াইপাড়ার কালাম মিয়া, রাজ্জাক, নয়ন ওরফে রিপন, জলিল মিয়া ও হাসান মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১ অক্টোবর গোয়াইপাড়ার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী দলদলি চা বাগানে নিয়ে গলা কেটে হত্যা করে আসামীরা। এ ঘটনার নিহতের পিতা বাদি হয়ে কোতোয়ালি থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ জানুয়ারি ওই আটজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আবু আবদুল্লাহ।
২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারী আদালতে অভিযোগ গঠনের পর বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার মোট ৩১ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্টপক্ষে পিপি এডভোকেট মফুর আলী ও আসামীপক্ষে এডভোকেট আয়শা বেগম সেলি মামলাটি পরিচালনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D