১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেলের মমতাময়ী মাতার আশু রোগমুক্তি কামনায় ২৪ নভেম্বর মঙ্গলবার হযরত শাহজালাল রহঃ দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে বিএনপি নেতা আজাদ মিয়ার ছেলের সুস্থতা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুবায়ের আহমদের মাতার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, আব্দুল মুকিত সুমেল, জাহেদ আহমদ, মোঃ শাহাজাহান মিয়া, রুহেল আহমদ কালাম, মহানগর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মুমিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসার আহমদ, যুবদল নেতা নজরুল ইসলাম, কামাল আহমদ, কবির আহমদ, সাহাব উদ্দিন, সামছুদ্দিন, দক্ষিণ সুরমা ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, পাভেল আহমদ প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ জমির উদ্দিন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে অসুস্থ মায়ের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং গুম হওয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সাবেক এমপি এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ড্রাইভার আনছার আলীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D