|
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
সিলেট মহানগরীর উওর কাজীটুলা এলাকায় সৈয়দা তামান্না বেগম নামে এক নববধূ হত্যা মামলায় এমরান নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে নগরীর উওর কাজিটুলা এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এমরান ঘটনার মূল অভিযুক্ত আল মামুনের বোনের জামাই বলে জানিয়েছে পুলিশ।
গত রাতে নিহত গৃহবধূ সৈয়দা তামান্না আক্তারের বড় ভাই সৈয়দ আনোয়ার হোসেন বাদী হয়ে ভিকটিমের স্বামী আল মামুনসহ প্রধান ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ দ্বিতীয় আসামি এমরানকে গ্রেপ্তার করে। তবে তামান্নার স্বামী আল মামুনসহ বাকিরা এখনো পলাতক রয়েছে।
এর আগে সোমবার দুপুরে নগরীর কাজীটুলার অন্তরঙ্গ ৪ নং বাসার তালাবন্ধ কক্ষ থেকে গৃহবধূ তামান্নার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের গলায় প্যাঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
পুলিশের ধারনা গলায় কিছু প্যাঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী আল মামুনের সাথে তামান্নার বিয়ে হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D