১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৩৪ জনের, এই সময়ে কোন মৃত্যু হয়নি। আর সুস্থ হয়েছেন ৩৩ জন।
সোমবার (২৩ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন; এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৮ জনে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৮ হাজার ২৩৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৪৬, হবিগঞ্জের ১ হাজার ৮৭৯ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮১৯ জন রয়েছেন।
এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৫১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৯১ জন, হবিগঞ্জে ১৫৫৭ জন এবং মৌলভীবাজারের ১৭০৯ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৪৩ জন। এরমধ্যে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D