১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত রিপোর্টে তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি কয়েকদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন।
নগরীর একটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করলে বুধবার রিপোর্টে করোনা পজিটিভ আসে। তথ্যটি নিশ্চিত করেছেন কাউন্সিলর হাদীর ঘনিষ্ঠজন ও সিলেট মহানগর বিএনপির সদস্য মাহবুব আহমদ চৌধুরী।
বর্তমানে কাউন্সিলর সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী চিকিৎসকের পরামর্শে হোম আইলোশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অসুস্থতার জন্য তিনি অনেকের সাথে যোগাযোগ এবং ফোন রিসিভ করা থেকে বিরত রয়েছেন। এজন্য কেউ মনোকষ্ট নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কাউন্সিলার হাদী।
তাঁর সুস্থতার জন্য ১নং ওয়ার্ড সহ সর্বস্তরের সিলেটবাসী এবং বিএনপির দলীয় নেতাকর্মীর কাছে দোয়া চেয়েছেন কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D