১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একজন অন্ধভক্ত মহসিন তালুকদার। সাকিব ভারতে কালীপূজা উদ্বোধন করেছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখে ক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে মহসিন এ কাণ্ড ঘটিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এমনটিই জানিয়েছেন মহসিন।
মঙ্গলবার বিকেলে র্যাব-৯ এর সদর দফতর সিলেটে এ বিষয়ে ব্রিফ করেন লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন তালুকদার জানান, মহসিন ক্রিকেট পাগল ও সাকিবের অন্ধভক্ত। সম্প্রতি বিশ্বসেরা এ ক্রিকেটারের ভারতে কালীপূজায় উপস্থিত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি মানতে পারেননি মহসিন। এতে ক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে রামদা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকিসহ নানা মন্তব্য করেন তিনি।
লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন, কারো প্ররোচনায় নয়, নিজের ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন মহসিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার পেছনে কারো ইন্ধন পায়নি র্যাব।
এর আগে, মঙ্গলবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রণসি গ্রামের ভায়রার বাড়ি থেকে মহসিনকে গ্রেফতার করে র্যাব।
রোববার রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন। পরদিন সকালে ফের লাইভে এসে নিজে দুঃখ প্রকাশ করে সাকিবকে কালীপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন। এ ঘটনায় সোমবার রাতে মহসিন তালুদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জালালাবাদ থানার এসআই মাহবুব মোর্শেদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D