১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২১২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৬ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। দেশে দীর্ঘ কয়েক মাস করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও গত কয়েক দিনে বাড়ছে সেই সংখ্যা।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ লাখ ৩৩ হাজার ২৩২ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ২১১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ২৫৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D