২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত গোটা বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বব্যাপী করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ছয় হাজার ৬১৩ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৯০ হাজারের বেশি মানুষ। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।
করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৪৮ লাখ ৯ হাজার ১০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ২৪ হাজার ৩১৭ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৮১ লাখ ৩৫ হাজার ৫২৪ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৯ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৮৩২ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭ জন এবং মারা গেছে ১ লাখ ৩০ হাজার ১০৯ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৮১১ জনের।
চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ৮২৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪৪ হাজার ৫৪৮ জন।
পঞ্চম স্থানে উঠে আসা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৯ লাখ ২৫ হাজার ৮২৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ১৮৬ জনের।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৪ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৯৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D